মছলন্দপুরে কাঠপাতা তৈরীর কারখানায় বিদ্ধংসী আগুন - The News Lion

মছলন্দপুরে কাঠপাতা তৈরীর কারখানায় বিদ্ধংসী আগুন

 


দি নিউজ লায়নঃ   মছলন্দপুরে কাঠপাতা তৈরীর কারখানায় বিদ্ধংসী আগুন।বুধবার আনুমানিক ভোর তিনটে নাগাদ স্থানীয় রামসীতা পল্লির এই কাঠপাতার কারখানায় আগুন লাগে।দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টা খানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।পাশাপাশি এর পিছনে অন্য কোন কারন আছে কি না তা খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ।


স্থানীয় সুত্রে জানা গেছে মছলন্দপুরের রামসীতা পল্লি এলাকাউ একটি কাঠপাতার কারখানা রয়েছে।কারখানার মালিক কিশোর কল্যান দে।  এদিন ভোরের দিকে রাত পাহাড়ার কয়েকজন প্রথম আগুন দেখতে পান কাঠপাতার কারখানা থেকে।খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে।তার আগেই অবশ্য স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়।কিন্তু কারখানার ভিতরে প্রচুর কাঠপাতা থাকায় আগুন ছড়িয়ে পড়ে।হাবরা,অশোকনগর এবং গেবরডাঙ্গা থেকে তিনটি দমকলের ইঞ্জিন এসে প্রায় ঘন্টা খানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।


স্থানীয়দের অভিযোগ কারখানার ভিতরে আগুন নেভানোর কোন ব্যাবস্থাই ছিল না। তাদের অভিযোগ অগ্নি নিরবাপক ব্যাবস্থা ছাড়াই কারখানা চালানোর নিষেধ করা হয়েছিল।  তাসত্বেও মালিক কারখানা চালিয়ে গেছে।দমকল সঠিক সময়ে চলে আসায় বড়সর দুরঘটনা এড়ানো গেছে।

কারখানার মালিক কিশোর কল্যান দে বলেন মাত্র ছয় মাস হল তিনি ব্যাবসা শুরু করেছেন।অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বিদ্ধংসী অগ্নিকাণ্ডের ফলে।

হাবরা দমকল কেন্দ্রের আধিকারিক প্রদ্যুত মুখোপাধ্যায় বলেন অগ্নি নির্বাপক ব্যাবস্থা ছাড়াই অনেকেই ব্যাবসা করেন।এক্ষেত্রে আগুন নির্বাপকের উপযুক্ত ব্যাবস্থা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.